×

অর্থনীতি

সার্কুলার অর্থনীতি চালু করতে কাজ করবে বিজিএমইএ ও সার্কেল ইকোনমি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৯ পিএম

সার্কুলার অর্থনীতি চালু করতে কাজ করবে বিজিএমইএ ও সার্কেল ইকোনমি

সার্কুলার অর্থনীতি চালু করতে কাজ করবে বিজিএমইএ ও সার্কেল ইকোনমি। ছবি: ভোরের কাগজ

পোশাক ও টেক্সটাইল খাতে সার্কুলার অর্থনীতিতে রূপান্তর ত্বরান্বিত করতে বিজিএমইএ ও সার্কেল ইকোনমি একসাথে কাজ করবে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং সার্কেল ইকোনমি বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পকে সার্কুলার ইকোনমিতে রূপান্তর ত্বরান্বিত করতে একটি অংশীদারিত্বে প্রবেশ করেছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার আমারি হোটেলে এ বিষয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং সার্কেল ইকোনমির গ্লোবাল ভ্যালু চেইন প্রধান হিল্ড ভ্যান ডুইজন (ঐরষফব াধহ উঁরলহ) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন।

উভয় পক্ষের মধ্যে সহযোগিতার লক্ষ্য হচ্ছে, বিজিএমইএ সদস্যদের সার্কুলার কৌশল গ্রহণ ও বাস্তবায়নে সক্ষম করার জন্য দক্ষতা শেয়ার, সচেতনতা বৃদ্ধি এবং জ্ঞান প্রচারের ক্ষেত্রে ব্যাপকভাবে সমন্বয় সাধনে সক্ষম করা। উভয় পক্ষের লক্ষ্য হচ্ছে ‘সুইচ টু সার্কুলার ইকোনমি ভ্যালু চেইনস প্রজেক্ট ’ এর প্রেক্ষাপটের মধ্যে বিশেষ করে, সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি তৈরি ও প্রসারে একসাথে কাজ করা।

সক্ষমতা বৃদ্ধির কর্মসূচীতে চিহ্নিত সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের (পোস্ট ইন্ডাষ্ট্রিয়াল) টেক্সটাইলের ভ্যালু চেইনের বিষয়ে জ্ঞান, উৎস এবং অন্তর্দৃষ্টি বিনিময় করা এবং বিজিএমইএ সদস্যদের মধ্যে সার্কুলারিটি বিষয়ে সচেতনতা এবং জ্ঞান মূল্যায়নের জন্য সার্কুলারিটি গেমকে হাতিয়ার হিসাবে প্রচার করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App