×

অর্থনীতি

সালমান এফ রহমান

পানগাঁও বন্দরকে দ্রুতই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০৫:৩৯ পিএম

পানগাঁও বন্দরকে দ্রুতই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে

রাস্তার উপর চাপ কমাতে নদীপথে কার্গো আদান-প্রদানসহ পানগাঁও বন্দরকে আরো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সব ধরনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি।

সকালে বন্দরটির বর্তমান পরিস্থিতি দেখতে পরিদর্শনে যান সালমান এফ রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি, চিফ হুইপ, নূর ই আলম চৌধুরী এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ বন্দরটির উর্ধ্বতন কর্মকর্তারা।

আরো পড়ুন: এফবিসিসিআইর সঙ্গে জাপানি ব্যবসায়ী প্রতিনিধির বৈঠক

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, আগামী এক মাসের মধ্যে বন্দরটির হ্যান্ডেলিং সমস্যার সমাধান হবে। বেশি পরিমাণে কার্গো এই বন্দরটিতে আসলেই শ্রমিকরা আরো বেশি পরিমাণে কাজ পাবে এবং তখনই তাদের সমস্যার সমাধান হবে। বেশি পরিমাণে কার্গো যাতে আসে তার জন্য কাজ করছে সরকার।

বন্দরটির কমিশনারকে সব ধরনের সহযোগিতা করা হবে জানিয়ে সালমান এফ রহমান বলেন, কমিশনার কথা দিয়েছেন বর্তমানে চলমান যেসব সমস্যা আছে তার সমাধানে তিনি সব ধরনের উদ্যোগ গ্রহণ করবেন।

সালমান এফ রহমান বলেন, বন্দরটির যেসব সমস্যা ছিলো তা আজ আমরা চিহ্নিত করতে পেরেছি আশা করি খুব দ্রুতই এর সমাধান আমরা করবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ

‘পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল-ল্যাপটপ চুরি বেড়ে যাবে’

রাশেদ খাঁন ‘পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল-ল্যাপটপ চুরি বেড়ে যাবে’

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে সুখবর

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে সুখবর

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে সহিংসতা, নিহত ২৪

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে সহিংসতা, নিহত ২৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App