×

অর্থনীতি

ঢাকা বিমানবন্দর এলাকায় ইউনিমার্ট ও শেফস টেবিলের সর্ববৃহৎ শাখা উদ্বোধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৭:১২ পিএম

ঢাকা বিমানবন্দর এলাকায় ইউনিমার্ট ও শেফস টেবিলের সর্ববৃহৎ শাখা উদ্বোধন

ঢাকা বিমানবন্দর এলাকায় ইউনিমার্ট ও শেফস টেবিলের সর্ববৃহৎ শাখা উদ্বোধন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে সুপারশপ ইউনিমার্ট এবং শেফস টেবিলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানগুলোর সর্ববৃহৎ ও ফ্লাগশিপ আউটলেটের উদ্বোধন করেন ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা।

এখানে একই ছাদের নিচে পাওয়া যাবে দেশীয় বিদেশি নামকরা ব্র্যান্ডের পোশাক এবং প্রসাধনী সামগ্রী। আর সেন্টার পয়েন্টের পঞ্চম তলায় সাজানো হয়েছে সেফস টেবিল; যেখানে থাকছে দেশি–বিদেশি বৈচিত্র্যপূর্ণ মজাদার সব খাবার। আর দৃষ্টিনন্দন সবুজ পরিবেশ আকৃষ্ট করবে আগতদের। 

এছাড়াও উদ্বোধন উপলক্ষে ঈদুল আযহার আগের রাত পর্যন্ত সেন্টার ফর হ্যাপিনেস শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করছে। প্রদর্শনীতে লাইভ মিউজিক পারফরমেন্স, ম্যাজিক শো, স্ট্যান্ড আপ কমেডি শো, আর্ট শো-কেস,  প্রসিদ্ধ শিল্পী দ্বারা পরিচালিত ওয়ার্কশপ, বাচ্চাদের জন্য সীমাহীন মজাদার কার্যক্রম। এছাড়াও প্রিমিয়াম ব্র্যান্ডের আউটলেটগুলো থাকবে এই প্রদর্শনীতে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা আকতার মাহমুদ রানা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনদ্দিন হাসান রশিদ, পরিচালক শারফুদ্দিন আকতার রশিদ, ইউনিমার্টের সিইও মুরতজা জামান, রিয়েল এস্টেট ডিভিশনের সিইও শেখ মোহাম্মদ ফারুক হোসাইনসহ ইউনাইটেড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

প্রতিদিন সকাল দশটা থেকে রাত ১১টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য খোলা থাকবে সেন্টার পয়েন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মায় নৌকাডুবি, বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংলাদেশি

পদ্মায় নৌকাডুবি, বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংলাদেশি

বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় শেভরন

বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় শেভরন

সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করা যাবে না

চিফ প্রসিকিউটর সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করা যাবে না

অপরাধীদের প্রযুক্তির অপব্যবহার পুলিশের জন্য নতুন চ্যালেঞ্জ

আইজিপি অপরাধীদের প্রযুক্তির অপব্যবহার পুলিশের জন্য নতুন চ্যালেঞ্জ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App