×

অর্থনীতি

১০.৭৬ শতাংশ মূল্যস্ফীতি বেড়েছে খাদ্যে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ১০:৩১ পিএম

১০.৭৬ শতাংশ মূল্যস্ফীতি বেড়েছে খাদ্যে

ছবি: সংগৃহীত

এপ্রিল মাসে মূল্যস্ফীতি কমলেও বাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে মে মাসে আবারো বেড়েছে খাদ্য ও সার্বিক মূল্যস্ফীতি। গত মে মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। যা গত এপ্রিল মাসে ছিলো ৯ দশমিক ৭৪ শতাংশ। আর খাদ্য মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৭৬ শতাংশ। 

সোমবার (৩ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মে মাসের মূল্যস্ফীতির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন: রপ্তানিতে উৎসে কর ০.২৫ শতাংশ চায় বিজিএপিএমইএ

বিবিএসের তথ্য অনুসারে, দেশে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৫৪ বেসিস পয়েন্ট বেড়ে ১০ দশমিক ২২ শতাংশ থেকে ১০ দশমিক ৭৬ শতাংশ হয়েছে। খাদ্যবহির্ভূত মুদ্রাস্ফীতি ১৫ বেসিস পয়েন্ট কমে ৯ দশমিক ৩৪ শতাংশ থেকে ৯ দশমিক ১৯ শতাংশে দাঁড়িয়েছে।

২০২২-২৩ সালে গড় মূল্যস্ফীতির হার ছিলো ৯ দশমিক শূন্য ২ শতাংশ। এটি সাম্প্রতিক বছরগুলোর গড় ছয় শতাংশের তুলনায় অনেক বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App