×

অর্থনীতি

মেট্রোরেল

বর্তমানের আয়ের সঙ্গে আগের আয় তুলনা যুক্তিসংগত নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম

বর্তমানের আয়ের সঙ্গে আগের আয় তুলনা যুক্তিসংগত নয়

সার্ভিসটি এখন সময় ও দূরত্ব উভয় ক্ষেত্রেই বেড়েছে। ছবি : সংগৃহীত

দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল চালুর প্রাথমিক পর্যায়ের আয়ের সঙ্গে বর্তমান আয়ের তুলনা করা যুক্তিসংগত নয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মেট্রোরেলের ১৮ দিনের আয়ের সঙ্গে এর প্রথম ছয় মাসের আয়ের তুলনা করে বিভিন্ন পোস্ট ও গ্রাফিকস বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে।

এ বিষয়ে ২২ সেপ্টেম্বর ডিএমটিসিএল-এর কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীর বলেন, শুরুতে যাত্রীরা বাংলাদেশে এই প্রথম এ ধরনের পরিষেবা ব্যবহার করতে শুরু করেছিলেন এবং এতে অভ্যস্তও ছিলেন না। তখন মেট্রোরেল অল্প সময়ের জন্য চালু থাকতো। এছাড়া উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত দূরত্বে চলাচল করতো। মেট্রোরেল এখন আরো বেশি যাত্রী নিয়ে পূর্ণ সক্ষমতায় চলছে। সার্ভিসটি এখন সময় ও দূরত্ব উভয় ক্ষেত্রেই বেড়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৩ লাখ যাত্রী মেট্রো ব্যবহার করছেন, যা থেকে গড়ে এক কোটি টাকারও বেশি আয় হচ্ছে। এ পরিমাণ ক্রমেই বাড়ছে।

১৯ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ চলতি মাসের (১৮ সেপ্টেম্বর পর্যন্ত) আয় প্রকাশ করার পর এ তুলনাটি সবার নজর কাড়ে। তিনি বলেন, চলতি মাসের ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এতে আমাদের আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ টাকা।

আরো পড়ুন : আগে ৬ মাসে মেট্রোরেলের আয় ছিল ১৮ কোটি টাকা, এখন ১৮ দিনে ২০ কোটি

এর আগে মেট্রোরেলের প্রথম ছয় মাসের মোট আয় সংসদে উপস্থাপন করেছিলেন তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত ৪ মার্চ জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মেট্রোরেলের আয় সম্পর্কে বলেছিলেন, অডিট ফার্মের নিরীক্ষা করা ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মেট্রোরেলের মোট আয় ছিল ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা।

দেশে প্রথমবারের মতো মেট্রোরেল চালু হয়েছিল ২০২২ সালের ২৮ ডিসেম্বর। শুরুতে মেট্রোরেল চার ঘণ্টার জন্য উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়। পরের বছরের ৫ এপ্রিল সেটা বাড়িয়ে ছয় ঘণ্টা করা হয় (সকাল ৮টা থেকে দুপুর ২টা)। পরে ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ চালু হয়। তখন চলাচলের সময়ও বাড়িয়ে সাড়ে ১৩ ঘণ্টা করা হয়। চলাচলের সময় সকাল ৭টা ১০ মিনিট থেকে ৮টা ৪০ পর্যন্ত করা হয়। বর্তমানে মেট্রোরেল সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিয়মিত চলাচল করছে।

মেট্রোরেল মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর, বিশেষ করে মতিঝিল ও সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায়গুলো মেট্রো ট্রেন কাভারেজে চলে আসায় যাত্রী ব্যাপকভাবে বাড়তে থাকে। সেইসঙ্গে কর্তৃপক্ষের আয়ও বাড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচন নিয়ে মুখ খুললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

স্থানীয় নির্বাচন নিয়ে মুখ খুললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App