×

অর্থনীতি

সোনার দাম আরো কমলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:১২ পিএম

সোনার দাম আরো কমলো

সোনার দাম আরো কমলো। ছবি: সংগৃহীত

দেশের বাজারে আরো কমলো সোনার দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা (যা আজকেও ছিল এক লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা)।   

বৃহস্প‌তিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ( শুক্রবার ১৫ নভেম্বর) থেকে সোনার এ নতুন দাম কার্যকর হবে। 

আরো পড়ুন: ৬ হাজার ৫৮৫ কোটি টাকা: কোন ব্যাংক পেলো কত

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫৮০ টাকা কমিয়ে এক লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৩৬৪ টাকা কমিয়ে এক লাখ ১০ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ১৭৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার ২৩৩ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১২ ন‌ভেম্বর ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৫১৯ টাকা কমানো হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App