×

অর্থনীতি

কোনো ব্যাংক বন্ধ হবে না: ড. সালেহউদ্দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১১:৪৩ পিএম

কোনো ব্যাংক বন্ধ হবে না: ড. সালেহউদ্দিন

ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে কোনো ব্যাংক বন্ধ হবে না। তবে কিছু ব্যাংক ভালোভাবে পুনরুদ্ধার হচ্ছে এবং অন্যরা চ্যালেঞ্জের মুখে রয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা চেষ্টা করছি এবং ব্যাংকিং খাতে সংশোধন করা হচ্ছে। ইসলামী ব্যাংক পুনরুদ্ধারের পথে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যাংক বন্ধ করার কোনো ইচ্ছা নেই।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে ব্যাংকিং খাতকে স্থিতিশীল করা এবং আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে হারানো আস্থা ফিরিয়ে আনা। সৎ ব্যবসায়ীদের ভয়ের কোনো কারণ নেই। 

অর্থ উপদেষ্টা বলেন, যারা সঠিকভাবে ঋণ পরিশোধ করেন এবং কর দেন তাদের কোনো সমস্যা হবে না। যারা বিগত সরকারের আমলে বিভিন্ন ফাঁক-ফোকর কাজে লাগিয়েছে, তারাই এখন ভয় পাচ্ছে।

এসময় অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App