×

অর্থনীতি

পোশাক শ্রমিকদের বার্ষিক ৯ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ, ১ ডিসেম্বর থেকে কার্যকর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম

পোশাক শ্রমিকদের বার্ষিক ৯ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ, ১ ডিসেম্বর থেকে কার্যকর

ছবি : সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, পোশাকশিল্প খাতে শতকরা ৯% বার্ষিক মজুরি বৃদ্ধি সুপারিশ করা হয়েছে, যা পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে। সোমবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ড. সাখাওয়াত হোসেন বলেন, পোশাকশিল্প সেক্টরে নিম্নতম মজুরি পুনঃমূল্যায়ন এবং বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সম্পর্কিত বিষয়ে সক্ষমতা ও করণীয় বিষয়ক কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

এ সময় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা শতকরা ১০% বেতন বৃদ্ধি করার পক্ষে মত দেন। তবে মালিকপক্ষের প্রতিনিধিরা মাত্র শতকরা ৮% বেতন বৃদ্ধির পক্ষেই মত দেন। দীর্ঘ আলোচনা শেষে, বিদ্যমান শতকরা ৫% বেতন বৃদ্ধির সঙ্গে আরও শতকরা ৪% যুক্ত করে সর্বমোট ৯% বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধি করার সুপারিশ করা হয়।

ড. এম সাখাওয়াত হোসেন জানান, কমিটির সুপারিশকৃত শতকরা ৪% বেতন বৃদ্ধি ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে এবং এটি জানুয়ারি মাসে প্রদেয় বেতনের সঙ্গে দেওয়া হবে। নতুন বেতন বৃদ্ধির সঙ্গে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সর্বশেষ সংশোধিত) অনুযায়ী অন্যান্য সুবিধাগুলিও প্রযোজ্য হবে।

এ পরিবর্তন শ্রমিকদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা, যা তাদের জীবনযাত্রার মান বৃদ্ধিতে সহায়ক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App