×

অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়লেন আইয়ুব মিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়লেন আইয়ুব মিয়া

ছবি: সংগৃহীত

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন।

সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগ জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।  

মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। মনে হল, এখনই সরে যাওয়াটা ভালো।

আর্থিক সংকটে দুর্দশায় পড়া শরিয়াহভিত্তিক বেসরকারি এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে গঠন করা হয় ব্যাংকটি।

গত বছর ১ ডিসেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে চূড়ান্ত লাইসেন্স দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংকটির দায়িত্ব দেওয়া হয় সাবেক সচিব আইয়ুব মিয়াকে।

গেল মাসে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা নাবিল মুস্তাফিজুর রহমানকে নিয়োগ দেয় সরকার। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সম্মিলিত ইসলামী ব্যাংকে যোগ দেননি।

এখন ব্যাংকটিতে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদটি শূন্য হল।

নতুন এমডি পেতে আবার নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা।

পরিশোধিত মূলধনের মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে সরকার। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানত বিমা তহবিল থেকে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App