×

অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:১১ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগ

ছবি : সংগৃহীত

সরকার সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দিয়েছে। 

সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগ সম্পন্ন করে।

প্রজ্ঞাপন দুটিতে উল্লেখ করা হয়েছে, ব্যাংকটির পরিচালক ও চেয়ারম্যান হিসেবে কাজী শায়রুল হাসানকে এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আবেদুর রহমান সিকদারকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের পূর্বে উভয়কেই বাংলাদেশ ব্যাংক থেকে অনাপত্তিপত্র (এনওসি) সংগ্রহ করতে হবে।

নতুন চেয়ারম্যান কাজী শায়রুল হাসান দীর্ঘদিন বেসরকারি খাতে কর্মরত ছিলেন। তিনি সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি (সাবিনকো) নামের একটি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে, আবেদুর রহমান সিকদার বর্তমানে ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, আমানতকারীদের টাকা ফেরাতে ব্যর্থ পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—একীভূত করেই সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে।

৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন দিয়েছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমা অর্থের বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে। গত বছরের ৩০ নভেম্বর ব্যাংকটিকে অনুমোদন দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপি নজরুলের বাসা থেকে উদ্ধার চিঠিতে কী লেখা ছিল

এমপি নজরুলের বাসা থেকে উদ্ধার চিঠিতে কী লেখা ছিল

দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App