×

অর্থনীতি

প্রচলিত বাজেট কাঠামো থেকে বের হতে চায় সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০২:২৩ পিএম

প্রচলিত বাজেট কাঠামো থেকে বের হতে চায় সরকার

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

স্বল্প সময়ের মধ্যেই সরকার বাজেট প্রণয়নের প্রচলিত কাঠামো থেকে বেরিয়ে এসে নতুন ধরনের মডেলভিত্তিক বাজেট ব্যবস্থার দিকে এগোতে কাজ করছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘ডিবেট অ্যান্ড বাজেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতির গণতন্ত্রীকরণকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতানির্ভর ছিল। অর্থনীতির গণতন্ত্রীকরণের অর্থ হলো দেশের প্রতিটি মানুষ যেন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পায়। এ লক্ষ্য সামনে রেখেই এতদিন অর্থনৈতিক সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন : নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের নতুন সমঝোতা

তিনি বলেন, কামার-কুমার, কুটিরশিল্পের সঙ্গে জড়িত মানুষ, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের কর্মী এবং হতদরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের কথা বিবেচনায় রেখে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

সেমিনারে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন সঞ্চালকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App