×

অর্থনীতি

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০২ পিএম

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

টানা দুই দফা কমার পর দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, বৃহস্পতিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।

নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

এ ছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ৩ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

দেশের ৩ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ জটিলতার অবসান

অ্যাটর্নি জেনারেল ৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ জটিলতার অবসান

বক্স অফিসে ব্যর্থ, ইউটিউবে ইতিহাস গড়ল ‘খুনখার’

বক্স অফিসে ব্যর্থ, ইউটিউবে ইতিহাস গড়ল ‘খুনখার’

ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ

ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App