×

অর্থনীতি

জ্বালানি চাহিদা মেটাতে কেনা হচ্ছে ৮ কার্গো এলএনজি, ৫ হাজার টন এলপিজি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:১৪ এএম

জ্বালানি চাহিদা মেটাতে কেনা হচ্ছে ৮ কার্গো এলএনজি, ৫ হাজার টন এলপিজি

ছবি : সংগৃহীত

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ৫ হাজার মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশে জরুরি এলপিজির চাহিদা পূরণ, বাজারে সরকারি অংশগ্রহণ বাড়ানো এবং সরবরাহ স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক বাজার থেকে ৫ হাজার (±৫ শতাংশ) মেট্রিক টন এলপিজি সংগ্রহ করা হবে। এ গ্যাসে ৩৫-৪০ শতাংশ প্রোপেন এবং ৬০-৬৫ শতাংশ বিউটেন থাকবে। সৌদি আরামকোর ঘোষিত সিপি মূল্যের সঙ্গে প্রতি মেট্রিক টনে অতিরিক্ত ৯৭ মার্কিন ডলার সিএফআর ভিত্তিতে পরিশোধ করা হবে।

এদিকে আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য জ্বালানি সরবরাহ ঝুঁকি বিবেচনায় দেশে গ্যাসের চাহিদা নিশ্চিত করতে মোট ৮ কার্গো এলএনজি কেনারও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, যুক্তরাজ্যভিত্তিক ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল লিমিটেড, অস্ট্রেলিয়ার গ্লোবাল ফুয়েল সাপ্লাইজ পিটিই লিমিটেড, মালয়েশিয়ার প্লেনটিটিউড এনার্জি এসডিএন বিএইচডি এবং ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি—প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটির কাছ থেকে ২ কার্গো করে এলএনজি সরাসরি ক্রয় করা হবে। এতে মোট ৮ কার্গো এলএনজি দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় যুক্ত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App