×

অর্থনীতি

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

ফাইল ছবি

অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে প্রতি লিটার জেট ফুয়েল ১৫৯ টাকা ৫২ পয়সায় বিক্রি হবে।

রোববার (৯ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিইআরসি।

এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১.০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

এর আগে চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিল আবারও দাম বাড়ানো হয়।

এরপর মে মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়।

জুন মাসে দাম আরও কমিয়ে প্রতি লিটার ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। অর্থাৎ ওই মাসে লিটারপ্রতি জেট ফুয়েলের দাম কমেছিল ১৫ টাকা ৬৭ পয়সা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিলো বিএনপি

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিলো বিএনপি

মাদক-জুয়া সিন্ডিকেটের ‘নগ্ন থাবা’, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিক্ষক

মাদক-জুয়া সিন্ডিকেটের ‘নগ্ন থাবা’, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিক্ষক

সীমালঙ্ঘন না করে ভদ্র আচরণ করুন

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী সীমালঙ্ঘন না করে ভদ্র আচরণ করুন

চাঁদপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর, অতঃপর

চাঁদপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর, অতঃপর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App