×

অর্থনীতি

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:০৬ পিএম

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

ছবি : সংগৃহীত

আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহিতা জোরদার এবং আমানতকারীসহ অন্যান্য পাওনাদারের স্বার্থ রক্ষায় চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে রেজল্যুশনের আওতায় এনে প্রশাসক নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে।

অকার্যকর ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো- আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

রোববার (৯ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পর প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও পুনরুদ্ধারের সম্ভাবনা পর্যালোচনা করে এগুলোকে অকার্যকর ঘোষণা এবং রেজল্যুশনের আওতায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, বড় অঙ্কের মূলধন ঘাটতি, বিপুল পরিমাণ শ্রেণিকৃত ঋণ ও বিনিয়োগ, প্রয়োজনীয় তারল্য সংরক্ষণে ব্যর্থতা, আয়ক্ষমতার অবনতি এবং আমানতকারী ও অন্যান্য পাওনাদারের দায় পরিশোধে অক্ষমতার মতো বিষয়গুলো এ সিদ্ধান্তের অন্যতম কারণ।

রেজল্যুশন কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের অভিজ্ঞ কর্মকর্তাদের প্রশাসক ও সহ-প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রতিষ্ঠানগুলোর প্রশাসন, সার্বিক ব্যবস্থাপনা এবং পুনর্বাসন কার্যক্রম সরাসরি তদারকি করবেন।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এ পদক্ষেপের মাধ্যমে আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন ফিরিয়ে আনার পাশাপাশি আমানতকারী ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ সুরক্ষায় কার্যকর অগ্রগতি হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেই আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App