×

অর্থনীতি

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৭:৫১ পিএম

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

ছবি : সংগৃহীত

দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে উন্মুক্ত দরপত্র ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব এলএনজি কেনা হবে।

প্রতিটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো করে এলএনজি কেনা হবে।

বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে মোট ১৪ কার্গো এলএনজি সংগ্রহ করা হবে। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, শিল্পসহ অন্যান্য খাতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুসরণ করেই এলএনজি কেনার পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণ করা হবে।

প্রস্তাবটি পর্যালোচনা শেষে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে। অনুমোদনের পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে এলএনজি কেনার চুক্তি করা হবে।

দেশে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে দীর্ঘদিনের ঘাটতি পূরণে সরকার আমদানিনির্ভর এলএনজির ওপর নির্ভর করছে। জরুরি ভিত্তিতে নতুন কার্গো আমদানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও অন্যান্য খাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্ত

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App