×

অর্থনীতি

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাস সরবরাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাস সরবরাহ

ছবি : সংগৃহীত

এলএনজি কার্গো না থাকায় মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে বুধবার দুপুরের পর গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। টার্মিনালে মজুত এলএনজি শেষ হয়ে যাওয়ায় বর্তমানে সামিটের টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১২টায় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ২৮৯ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে পাওয়া যায় ১ হাজার ৬২৮ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে আসে ৬৬১ মিলিয়ন ঘনফুট।

তবে সন্ধ্যা ৬টার দিকে এলএনজি সরবরাহ কমে ৫৬২ মিলিয়ন ঘনফুটে নেমে আসে। ওই সময় দেশীয় উৎস থেকে সরবরাহ ছিল প্রায় ১ হাজার ৬২৭ মিলিয়ন ঘনফুট। এতে জাতীয় সঞ্চালন লাইনে মোট গ্যাস সরবরাহ কমে দাঁড়ায় ২ হাজার ১৮৯ মিলিয়ন ঘনফুটে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এক কর্মকর্তা জানান, বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এক্সিলারেটের টার্মিনালে থাকা এলএনজির শেষ মজুতও শেষ হয়ে যায়। এরপর থেকেই ওই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

অন্যদিকে, সামিটের এলএনজি টার্মিনাল সচল রয়েছে। বর্তমানে ওই টার্মিনাল থেকেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলএনজি কার্গোর সংকটই এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হওয়ার প্রধান কারণ। এর আগে টার্মিনালের বয়লার মেরামত নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। এক্সিলারেট প্রথমে জানিয়েছিল, বয়লার সচল করতে ৭২ ঘণ্টা সময় লাগবে। পরে বয়লার চালু হওয়ার কথা জানানো হলেও টার্মিনাল সচল রাখার মতো পর্যাপ্ত এলএনজি মজুত ছিল না।

ফলে বয়লার সচল হওয়ার পরও নতুন এলএনজি কার্গো না থাকায় টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App