×

অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:৫২ পিএম

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

ছবি : সংগৃহীত

চলতি বছরের প্রথম ছয় মাসে রাষ্ট্রায়ত্ত পাঁচ বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৩০৪ কোটি টাকা। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকে খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে পুরোনো ঋণ নতুন করে খেলাপি হওয়া এবং বড় ঋণগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায়ে ধীরগতিকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৩৪৩ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে এই পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৩৯ কোটি টাকা।

হিসাব অনুযায়ী, মাত্র ছয় মাসে এসব ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৩০৪ কোটি টাকা।

ব্যাংকাররা বলছেন, আগের সরকারের সময়ে বড় ব্যবসায়ী গ্রুপগুলোকে দেওয়া বিপুল পরিমাণ ঋণের একটি অংশ এখন খেলাপিতে পরিণত হচ্ছে। পাশাপাশি পুরোনো খেলাপি ঋণ আদায়েও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। ফলে নীতিগত সুবিধার মাধ্যমে কিছু ঋণ সাময়িকভাবে নিয়মিত করা হলেও নতুন করে ঋণ খেলাপি হওয়ায় ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App