×

অর্থনীতি

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল করে নতুন প্রশাসক দিল মন্ত্রণালয়

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল করে নতুন প্রশাসক দিল মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারক ও আদেশ অনুযায়ী আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একই আদেশে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে নতুন করে নির্বাচনী তফসিল ও ভোটার তালিকা প্রণয়ন করবেন। এরপর একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর ফলে আগামী ৫ নভেম্বর সিলেট চেম্বারের যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি আর হচ্ছে না। নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর নতুন নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে।

চেম্বারের বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের স্মারক নম্বর ও সংশ্লিষ্ট আদেশের উল্লেখ করে প্রশাসক নিয়োগ ও নির্বাচন বাতিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এখন নতুন প্রশাসকের অধীনে নতুন তফসিল ও ভোটার তালিকা প্রণয়নের পর পরবর্তী নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা, আগামী ২ দিন কেমন থাকবে আবহাওয়া

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা, আগামী ২ দিন কেমন থাকবে আবহাওয়া

সিলেটে হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল করে নতুন প্রশাসক দিল মন্ত্রণালয়

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল করে নতুন প্রশাসক দিল মন্ত্রণালয়

নাটোরে বাসের ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু

নাটোরে বাসের ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App