×

অর্থনীতি

৩০ হাজার কোটি টাকার নতুন নোট আসছে বাজারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১০:৩৬ পিএম

৩০ হাজার কোটি টাকার নতুন নোট আসছে বাজারে

ফাইল ছবি

প্রায় ৩০ হাজার কোটি টাকার নতুন নোট আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়ে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র বুধবার (১৪ জুলাই) এসব তথ্য জানিয়েছে।

ঈদে কেনাকাটায় গ্রাহকদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে মূলত এসব নোট বাজারে ছাড়া হবে। ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার সব নোটই ছাপানো আছে।

কারন কোরবা‌নি‌ ঈদ উপলক্ষে পশু কেনাবেচায় বড় অংকের লেনদেন বে‌শি হয়। তাই এবার ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট বে‌শি ছাড়া হচ্ছে। একই সাথে আগের মতোই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে। ৩০ হাজার কোটি টাকার বেশি নতুন নোট সরবরাহ করতে প্রস্তুতি রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। চাহিদা অনুযায়ী নতুন নোট সরবারহ সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র একেএম মহিউদ্দিন আজাদ সংবাদমাধ্যমকে বলেন, প্রতি বছরই চাহিদা-সরবরাহ নীতি অনুসরণ করে সারা বছর বাজারে নতুন নোট সরবরাহ করা হয়ে থাকে। তবে প্রতি দুই ঈদের আগে নতুন নোটের চাহিদা বেশি থাকে। সেই বিবেচনায় এবারও নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App