×

শিক্ষা

রূপকল্প বাস্তবায়নে তরুণদের ভূমিকা রাখতে হবে: ঢাবি উপাচার্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ০৩:৫৮ পিএম

রূপকল্প বাস্তবায়নে তরুণদের ভূমিকা রাখতে হবে: ঢাবি উপাচার্য

বুধবার ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশন আয়োজিত কূটনৈতিক সম্মেলন ও নবীন বরণ অনুষ্ঠানে উপাচার্য। ছবি: ভোরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন।

বুধবার (১২ জানুয়ারি) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশন আয়োজিত কূটনৈতিক সম্মেলন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় যুবসমাজকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। সম্প্রতি ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ লাভ করায় উপাচার্য ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে জাতিসংঘ তথ্য কেন্দ্রের কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান, ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি মোহাম্মদ আশিকুল ইসলাম ও মহাসচিব খন্দকার কায়েস বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App