×

শিক্ষা

চলন্ত ট্রেন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০৪:১০ পিএম

চলন্ত ট্রেন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহাবুব আদর

চলন্ত ট্রেন থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাহাবুব আদরের মৃত্যু হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে দুর্ঘটনাটির তথ্য জানান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান এবং ওই শিক্ষার্থীর চাচা ফরহাদ হোসেন। এ দুর্ঘটনা সকালে পাবনার জেলার পাকশি সেতুতে ঘটেছে।

তার চাচা ফরহাদ জানান, মাহাবুব ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাবনার পাকশি সেতুতে এ দুর্ঘটনা ঘটে। সে জানালা দিয়ে মাথা বের করা ছিল। তখন সেতুর রেলিংয়ের (লোহা) সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। তার পরিবারের সদস্যরা সেখানে গেছে।

হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, তার বন্ধুদের মাধ্যমে আমি বিষয়টি জেনেছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। আমি ওর বন্ধুদের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। আমরা মুহসীন হল পরিবার এ ঘটনায় খুবই মর্মাহত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App