×

শিক্ষা

এফ আর আদর্শ বিদ্যাকাননে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২২, ০৬:৫০ পিএম

এফ আর আদর্শ বিদ্যাকাননে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত

বুধবার ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামে এফ আর আদর্শ বিদ্যাকানন প্রাঙ্গণে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়। ছবি: ভোরের কাগজ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামে নজরুল-রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয়েছে। এর আয়োজনে ছিল গ্রামটির এফ আর আদর্শ বিদ্যাকানন।

বুধবার (২৫ মে) সকালে এফ আর আদর্শ বিদ্যাকানন প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। ‘আয় চলে আয় রে ধূমকেতু, আঁধারে বাঁধ অগ্নিসেতু / দুর্দিনের এই দুর্গশিরে, উড়িয়ে দে তোর বিজয় কেতন’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে বজলুর রহমান পাঠাগার এবং এফ আর আদর্শ বিদ্যাকাননের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন এফ আর আদর্শ বিদ্যাকানন ও বজলুর রহমান পাঠাগারের পরিচালক পাভেল রহমান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিলকিছ আক্তার, বিদ্যাকাননের অন্যতম শিক্ষক নিগার সুলতানা ও অভিভাবকরা।

এতে শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তালগাছ’, ‘কানাই মাস্টার’, ‘আমাদের ছোট নদী’ এবং কাজী নজরুল ইসলামের ‘আমি হব সকাল বেলার পাখি’, ‘লিচু চোর’, ‘সংকল্প’, ‘চল চল চল’ কবিতা আবৃত্তি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেসব এলাকায় ৩ দিন গ্যাস থাকবে না

যেসব এলাকায় ৩ দিন গ্যাস থাকবে না

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

আবারও জাতিসংঘের মানবাধিকারপ্রধান হলেন ফলকার টুর্ক

আবারও জাতিসংঘের মানবাধিকারপ্রধান হলেন ফলকার টুর্ক

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App