×

শিক্ষা

সুনামগঞ্জে আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থী উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২২, ০৮:২৭ পিএম

সুনামগঞ্জে আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থী উদ্ধার

ঘুরতে যাওয়া ঢাবি শিক্ষার্থীদের একাংশ। ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ঘুরতে গিয়ে বন্যায় আটকা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীকে উদ্ধার করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে আনা হয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা সেখানেই অবস্থান করছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পুলিশ লাইনে থাকার ব্যবস্থা করেছেন। পুলিশ লাইনে সুপেয় পানি, খাবার ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা রয়েছে। শুক্রবার (১৭ জুন) রাতে সেখানে অবস্থানের পর পরিস্থিতি স্বাভাবিক হলে শনিবার ঢাকায় ফেরার ব্যবস্থা করা হবে।

আটকা পড়াদের শিক্ষার্থীদের একজন শোয়াইব আহমেদ। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে তিনি জানান, আমরা এখন পুলিশ লাইনের সেখানে নিরাপদ আশ্রয়ে রয়েছি। প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকায় ফিরতে পারবো।

শিক্ষার্থীদের উদ্ধারের বিষয় নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমরা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আটকে পড়া শিক্ষার্থীদের জেলা শহরের পুলিশ লাইন্সে রাখা হয়েছে। শিক্ষার্থীদের উদ্ধারে সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ দিয়ে প্রক্টর আরো বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ঢাকা কিংবা তাদের পরিবারের কাছে নিরাপদ আশ্রয়ে নেয়া হবে।

এদিকে সকালে আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

উদ্ধার কাজে সহায়তা করার ক্ষেত্রে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব তালুকদার ও ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল আমিন রহমান পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক খোঁজ-খবর রেখেছেন।

গত ১৪ জুন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ওই দল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যায়। বৃহস্পতিবার সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হলে তারা সুনামগঞ্জের ‘পানসী’ রেস্তোরাঁয় আশ্রয় নিয়েছিলো। তাদের মধ্যে বেশ কয়েকজন ছাত্রীও রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App