×

শিক্ষা

জবির ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১০:৫৩ পিএম

জবির ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল

ছবি: ভোরের কাগজ

জবির ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল
জবির ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল
জবির ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকার কোর্টের সামনে স্টার কাবাব রেস্টুরেন্টে এ ইফতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান, ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি নাজির আহমেদ খান, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক আছাদুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুর রহমান, সহকারী প্রক্টর মো. আতিয়ার রহমান, ডেপুটি রেজিস্ট্রার অপুর্ব কুমার, ফরিদপুর জেলা আওয়ামী মৎসজীবী লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল আমিন, জবি ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসিবুর রহমান রুবেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ গঠনে ছাত্রদের এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের শক্তিকে বিজয়ী করতে কাজ করতে হবে। এরজন্য দরকার সবার ঐক্যবদ্ধ থাকা। মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়া।

অনুষ্ঠানটিতে ছাত্রকল্যাণের সভাপতি ফাহমিদ হাসান রাতুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাহাতুজ্জামান সঞ্চালনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App