×

শিক্ষা

জবির ছাত্রকল্যাণের দায়িত্বে পুনরায় ড. আইনুল ইসলাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২ পিএম

জবির ছাত্রকল্যাণের দায়িত্বে পুনরায় ড. আইনুল ইসলাম

অধ্যাপক ড. আইনুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে বিষয়টি জানা যায়।

গত ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলামের পরিচালক নিযুক্তির মেয়াদ শেষ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৪ ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পুনরায় পরবর্তী ২ বছরের জন্য তাঁকে পরিচালক নিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এ আদেশ আগামী ০৫ সেপ্টেম্বর ২০২৩ হতে কার্যকর হবে। দায়িত্বপালনকালীন তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এরআগে অধ্যাপক ড. আইনুল ইসলাম ২ বছরের জন্য জবি ছাত্রকল্যাণের দায়িত্ব পালন করেছেন। নানা বিভাগে ছাত্র প্রতিনিধি নির্বাচন করা ও ছাত্রদের জন্য নানা উদ্যোগ নেয়ায় সব মহলে প্রশংসিত হয়েছেন জবি শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. আইনুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App