×

শিক্ষা

জবিতে আরো দুই সহকারী প্রক্টর নিয়োগ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩২ পিএম

জবিতে আরো দুই সহকারী প্রক্টর নিয়োগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সহকারী প্রক্টর পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমীন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) থেকে এ আদেশ কার্যকর হবে উল্লেখ করা হয়।  

আরো পড়ুন: ইবি প্রেস ক্লাবের সভাপতি নাহিদ, সম্পাদক আজাহার

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আগামী দুই বছরের জন্য সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা ও সহকারী অধ্যাপক মো. আল আমিন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তারা সুযোগ সুবিধা পাবেন। 

এদিকে মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে দুই সহকারী প্রক্টরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি প্রাপ্তরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হোসাইন ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান। এর আগে প্রক্টর ও ৫ সহকারী প্রক্টর নিয়োগ দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিনভর অনশন, মধ্যরাতে নিয়োগপত্র পেলেন ২০ শিক্ষক

দিনভর অনশন, মধ্যরাতে নিয়োগপত্র পেলেন ২০ শিক্ষক

যৌথ অভিযান নয়, নিয়মিত কার্যক্রম জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যৌথ অভিযান নয়, নিয়মিত কার্যক্রম জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একাদশে ভর্তির দ্বিতীয় দফার ফল আজ

একাদশে ভর্তির দ্বিতীয় দফার ফল আজ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ জন নিহতের দাবি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ জন নিহতের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App