×

শিক্ষা

ঢাকাস্থ মুক্তাগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শোয়াইব-আশিক

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪২ পিএম

ঢাকাস্থ মুক্তাগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শোয়াইব-আশিক

‘ঢাকাস্থ মুক্তাগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি’র সভাপতি মো. শোয়াইব এবং সাধারণ সম্পাদক আশিক মাহমুদ।

ঢাকায় থাকা শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকাস্থ মুক্তাগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি’র সভাপতি মনোনীত হয়েছেন মো. শোয়াইব এবং সাধারণ সম্পাদক হয়েছেন আশিক মাহমুদ। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্রকল্যাণ সমিতির আহ্বায়ক নাকিব হোসেন ও সদস্য সচিব এম জে এইচ নোমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে সভাপতি মনোনীত হওয়া মো. শোয়াইব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মনোনীত হওয়া আশিক মাহমুদ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। 

আরো পড়ুন: শনিবার দুপুরে এনসিটিবির সঙ্গে শিক্ষা বোর্ডের বৈঠক

কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন- সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আফিয়া আফরিন। 

উল্লেখ্য, ঢাকাস্থ মুক্তাগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার লক্ষ্যে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলাম

আমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলাম

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগকারীরা শনাক্ত

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগকারীরা শনাক্ত

শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন আটকে পড়া ৯০০ পর্যটক

সেন্টমার্টিন নৌপথ তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন আটকে পড়া ৯০০ পর্যটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App