×

শিক্ষা

জবিতে চার সহকারী প্রক্টর নিয়োগ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ পিএম

জবিতে চার সহকারী প্রক্টর নিয়োগ

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন চার সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক চার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিন, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মাদ আলী ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফেরদাউস হোসেনকে পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো।

এই আদেশ ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে এবং তারা প্রত্যেকে বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলেও পৃথক চার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে ১৯ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পান ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। 

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের পর উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরসহ পুরো প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

ভিনিসিয়াসের সাফল্যের পেছনে আনারস!

ভিনিসিয়াসের সাফল্যের পেছনে আনারস!

সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড

সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড

ঘরে বসেই চিকিৎসাসেবা পাবেন ডিআরইউ সদস্য ও তাঁদের পরিবার

ঘরে বসেই চিকিৎসাসেবা পাবেন ডিআরইউ সদস্য ও তাঁদের পরিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App