×

শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ বিকেল ৪টায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০২:০০ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ বিকেল ৪টায়

ছবি : সংগৃহীত

২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায়। দুপুর ১২টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও সময় পরিবর্তন করে বিকেলে শুরু করার ঘোষণা দেওয়া হয়।

দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে নতুন সময়সূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে অবস্থান নিচ্ছেন।

শিক্ষকরা জানান, তাদের কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। ২০ শতাংশ বাড়িভাড়া, মেডিকেল ভাতা ১,৫০০ টাকা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।

এর আগে সোমবার সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল–কলেজের ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

আরো পড়ুন : ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার অপর্যাপ্ত ও অবাস্তব। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংগঠনের আহ্বানে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

রোববার ও সোমবার রাতভর শত শত শিক্ষক শহীদ মিনারে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাতযাপন করেছেন। তাদের দাবি, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে।

অন্যদিকে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকলেও কোনো শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না। তারা বিদ্যালয়ের আঙিনা, শিক্ষক লাউঞ্জ কিংবা অফিসকক্ষে বসেই অবস্থান কর্মসূচি পালন করছেন।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষকরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ঢাকায় অবস্থানরত সহকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসির খাতা দেখায় অবহেলাকারী পরীক্ষকদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এসএসসির খাতা দেখায় অবহেলাকারী পরীক্ষকদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

পে স্কেল নিয়ে যত তথ্য

পে স্কেল নিয়ে যত তথ্য

যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দেবে যুক্তরাষ্ট্র

যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দেবে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App