×

শিক্ষা

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে 'শান্তি চুক্তি'

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে 'শান্তি চুক্তি'

ছবি : সংগৃহীত

সংঘর্ষ ও মারামারি বন্ধে ঢাকায় পাশাপাশি অবস্থিত ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে হয়েছে এক অভিনব 'শান্তি চুক্তি'।ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে।

এই সমস্যার সমাধানে শিক্ষার্থীদের মধ্যে শান্তি চুক্তির মতো এক অভিনব উদ্যোগ নেয় পুলিশ। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক এই শান্তি চুক্তির আয়োজন করেন।

তবে তিনটি কলেজের মধ্যে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সিটি কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেননি।

রোববার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে আইডিয়াল ও ঢাকা উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ফুল দেন এবং কোলাকুলি করেন। অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে ওসি মাহফুজুল হক বলেন, আমি এখানে জয়েন করার পরে বেশ কয়েকবার মারামারি হইছে। বেশ কয়েকবার আমি কলেজগুলোর শিক্ষকদের সঙ্গে বসছি। কিন্তু মূল সমস্যা যাদের, তাদেরকে নিয়ে একবারও বসা হয়নি। তো আমি শিক্ষার্থীদের সঙ্গেও যোগাযোগ করি। দুই পক্ষকে বসিয়ে দেওয়ার কথা জানাই। তারা রাজি হয়।

তিনি জানান, অনুষ্ঠানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মিষ্টি নিয়ে আসে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফুল নিয়ে আসে। পরে তারা একে অপরকে মিষ্টি খাইয়ে দেয়, ফুল দেয় এবং কোলাকুলি করে।

তবে সিটি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের শনিবার রাতে বিষয়টি জানানোয় সময় স্বল্পতায় তারা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি বলে জানান তিনি।

ভবিষ্যতে আবারো তিন কলেজের শিক্ষার্থীদের নিয়ে সমঝোতায় বসবেন বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

এদিকে, আগে একটি সংঘর্ষকে কেন্দ্র করে আইডিয়াল কলেজের বিরুদ্ধে ঢাকা কলেজের করা মামলাটি আইনি প্রক্রিয়ায়ই সমাধান করা হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন

নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালক বরখাস্ত

নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালক বরখাস্ত

টেরিবাজারের বিপণিকেন্দ্রে আগুন, অগ্নিদগ্ধ দুইজনের মৃত্যু

টেরিবাজারের বিপণিকেন্দ্রে আগুন, অগ্নিদগ্ধ দুইজনের মৃত্যু

আজ যেসব দেশে ঈদ

আজ যেসব দেশে ঈদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App