×

জাতীয়

লাখ টাকার ঘুষসহ সার্ভেয়ার আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

লাখ টাকার ঘুষসহ সার্ভেয়ার আটক

ছবি : সংগৃহীত

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক সার্ভেয়ারের বিরুদ্ধে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ ছিল। দুদকের অভিযানে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাকে আটক করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথক করা এবং স্কেচম্যাপ তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি।

আবেদনের পর প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করতে পারেননি মনিরুল ইসলাম। একপর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ ও নামজারির কাজ সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে আসাদুল ইসলাম ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে অভিযোগকারী বিষয়টি দুদককে জানান এবং ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটকের জন্য ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ করেন।

অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল মঙ্গলবার পরিকল্পিত ফাঁদ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করা হয়।

দুদক জানিয়েছে, আটক সার্ভেয়ারের বিরুদ্ধে কমিশনের ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়ের এবং তাকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

লাখ টাকার ঘুষসহ সার্ভেয়ার আটক

লাখ টাকার ঘুষসহ সার্ভেয়ার আটক

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

মিরপুরে দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ

মিরপুরে দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App