×

শিক্ষা

এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভি, আইডি-পাসওয়ার্ড পাঠাতে নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:২৫ পিএম

এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভি, আইডি-পাসওয়ার্ড পাঠাতে নির্দেশ

ছবি : সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই। এসএসসি ও সমমান পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষার কেন্দ্রেও সিসিটিভি ক্যামেরা বসানো হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

বিশেষ করে গত ১ জুন সিসিটিভি ক্যামেরা-সংক্রান্ত তথ্য চেয়েও পরদিন ২ জুন তা স্থগিত করা হয়েছিল। অবশেষে এইচএসসি ও সমমান পরীক্ষায়ও সিসিটিভি ক্যামেরা বসানো ও তা দিয়ে নজরদারির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (১৪ জুন) ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রসমূহের সিসিটিভির ডিভিআর/এনভিআর (DVR/NVR)-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা প্রয়োজন। এ কারণে কিছু তথ্য আগামী ২১ জুনের মধ্যে [email protected] মেইলে সবাইকে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনায় মূলত দুটি বিষয় উল্লেখ করা বলা হয়েছে, মেইলের মাধ্যমে সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নাম্বারসহ) পাঠানো। প্রেরিত মেইলের Subject এর নাম: CCTV EIIN Number (উদাহরণ: CCTV 888888 {এখানে নিজ নিজ প্রতিষ্ঠানের EIIN Nnmber ব্যবহার করতে হবে})। বিষয়টি অতীব জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ সচল রাখা হয়। এতে নকলের প্রবণতা কমেছে। পাশাপাশি এ নিয়ে সমালোচনারও সৃষ্টি হয়। পরীক্ষাকেন্দ্রে এ ধরনের পদক্ষেপে পরীক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও অনেক শিক্ষাবিদ আশঙ্কা প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জাগো নিউজকে বলেন, ‘পরীক্ষার কেন্দ্রে নকল, অনিয়ম ও অসদুপায় অবলম্বন ঠেকাতে সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে। এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। সেজন্য আগামী ২১ জুনের মধ্যে সব কেন্দ্রের সচিবের কাছে সিসিটিভি ক্যামেরা-সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App