×

শিক্ষা

এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম

এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি

ছবি: সংগৃহীত

চলতি শিক্ষাবর্ষেও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করার প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললে আগের বছরের মতো এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং পছন্দক্রমের ভিত্তিতে কলেজে ভর্তির সুযোগ নির্ধারণ করা হবে। 

এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালার খসড়া ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। 

তার মতে, গত বছরের নীতিমালাই মূলত বহাল রাখা হয়েছে এবং ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই নতুন ভর্তি নীতিমালা জারি হতে পারে।

আরো পড়ুন: যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর স্কুলে ভর্তি পরীক্ষার পদ্ধতি পুনর্বহালের ঘোষণা দেওয়ায় একাদশ শ্রেণিতেও ভর্তি পরীক্ষা চালু হতে পারে— এমন আলোচনা ছিল। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তাবে আগের মতো ফলভিত্তিক ভর্তি ব্যবস্থাই বজায় রাখার সুপারিশ করা হয়েছে।

আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ফল প্রকাশে বিলম্ব হওয়ায় ভর্তি কার্যক্রমের সূচিতেও পরিবর্তন আসছে। আগে ৩০ জুলাই থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরুর পরিকল্পনা থাকলেও নতুন সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

আরো পড়ুন: ঢাবিতে ভর্তির আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, আবেদন গ্রহণ, ফল প্রকাশ এবং ভর্তি-সংক্রান্ত অন্যান্য কার্যক্রমের সময়সূচি নির্ধারণে এখনও বৈঠক হয়নি। তবে চলতি সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে।

সারা দেশের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে ২৬ লাখের বেশি আসন রয়েছে। 

অন্যদিকে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী। ফলে এবারও বিপুলসংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।

তবে আদালতের নির্দেশনা অনুযায়ী নটর ডেম কলেজ, হলিক্রস কলেজসহ চার্চ পরিচালিত কলেজগুলোতে আগের নিয়মেই ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার অনুষ্ঠানে কী থাকছেন সাকিব?

শেখ হাসিনার অনুষ্ঠানে কী থাকছেন সাকিব?

বিরতির পর আবারও মঞ্চে ফিরছে আরণ্যকের ‘কম্পানি’

বিরতির পর আবারও মঞ্চে ফিরছে আরণ্যকের ‘কম্পানি’

অডিট রিপোর্ট না দেওয়ায় যে ৮ দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

অডিট রিপোর্ট না দেওয়ায় যে ৮ দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

চারা নিতে ভিড়, পরিবেশ রক্ষার বার্তা দিলেন মেয়রপ্রার্থী সালাউদ্দিন

চারা নিতে ভিড়, পরিবেশ রক্ষার বার্তা দিলেন মেয়রপ্রার্থী সালাউদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App