×

শিক্ষা

এমপিও হারাতে যাচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:২৮ পিএম

এমপিও হারাতে যাচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ ফেল করা এসব প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি, সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে।

এমন ফল বিপর্যয়ের কারণ খুঁজতে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো তদন্ত শুরু করেছে। পাশাপাশি শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে এসব প্রতিষ্ঠানের এমপিও সুবিধা বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২০২৬ সালের দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করা ২২৬টি মাদ্রাসার প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, মাদ্রাসাপ্রধানদের লিখিত বক্তব্যসহ পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে সশরীরে উপস্থিত হতে হবে। অঞ্চলভেদে ১৬ থেকে ২৩ আগস্ট পর্যন্ত তাদের উপস্থিতির সময় নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসাপ্রধানদের ১৬ আগস্ট, রাজশাহীর ১৭ আগস্ট এবং রংপুরের ১৮ আগস্ট উপস্থিত হতে বলা হয়েছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের জন্য ১৯ আগস্ট, খুলনা ও কুমিল্লার ২০ আগস্ট এবং বরিশাল অঞ্চলের জন্য ২৩ আগস্ট সময় নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ঢাবি হলে ফের ‘সমকামিতার’ অভিযোগ, দুই শিক্ষার্থী বহিষ্কার

বিভিন্ন শিক্ষা বোর্ডের শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের অধিকাংশই এমপিওভুক্ত। তবে অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। বেশিরভাগ প্রতিষ্ঠান থেকে ১৫ জনেরও কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থী ছিল মাত্র পাঁচ থেকে সাতজন।

সংশ্লিষ্টদের মতে, কিছু প্রতিষ্ঠান পর্যাপ্ত অবকাঠামো ও নিয়মিত পাঠদান ছাড়াই পরিচালিত হচ্ছে। কোথাও কোথাও অন্য প্রতিষ্ঠানের ঝরে পড়া শিক্ষার্থীদের পরীক্ষার্থী হিসেবে নিবন্ধনের অভিযোগও রয়েছে।

শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জেলা ও উপজেলা পর্যায়েও ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয় থেকে এবার কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ২৪ জন পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।

এ ঘটনায় বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা শিক্ষা বিভাগ। জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার জানিয়েছেন, ফল বিপর্যয়ের কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে। তদন্তের পর পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে শূন্য পাস করা ৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডেরই ১৮টি। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ বলেন, এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা খুবই কম। কোনো প্রতিষ্ঠানে একজন, আবার কোথাও তিন-চারজন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

তিনি জানান, প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে ডেকে ফল বিপর্যয়ের কারণ জানতে চাওয়া হবে। প্রয়োজন হলে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যেসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমপিও সুবিধা পাওয়ার পরও কোনো শিক্ষার্থী পাস করবে না এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়।

ফলে শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর জবাব ও তদন্তের ফলের ওপরই নির্ভর করছে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ প্রতিষ্ঠানগুলো এমপিও সুবিধা হারাতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App