×

বিনোদন

দিনে বিধায়ক রাতে গান, অদিতি মুন্সিকে কড়া বার্তা মমতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ০১:০৪ পিএম

দিনে বিধায়ক রাতে গান, অদিতি মুন্সিকে কড়া বার্তা মমতার

ধায়ক অদিতিকে বিধানসভায় আসার কথা বললেন মমতা

একটু কড়া হয়েই বিধায়কদের সামলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানালেন বিধানসভায় ভোটাভুটি থাকলে উপস্থিত থাকতে হবে সব বিধায়কদের। বুধবার (১৭ নভেম্বর) মধ্যমগ্রামে ছিল মমতার প্রশাসনিক বৈঠক। সেখানেই হাজির ছিলেন রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি। আর বিধানসভার ভোটে অদিতির উপস্থিত না থাকার কারণ জানতে চান সবার সামনেই। খবর হিন্দুস্তান টাইমসের।

মধ্যমগ্রামের বৈঠকে তার এলাকার কী সমস্যা আছে জানতে চান মমতা অদিতির কাছে। আর তাতে নিজের এলাকায় জল জমা সমস্যার কথা তুলে ধরেন অদিতি। যা শুনে মমতা অদিতিকে সরাসরি কথা বলিয়ে দেন দফতরের সচিবের সঙ্গে। এমনকি বিধায়ক হিসেবে এই নিয়ে একটি লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথাও বলেন।

এরপরই জানতে চান মঙ্গলবার অদিতি বিধানসভায় হাজির ছিলেন কি না। তিনি জানান, গানের অনুষ্ঠান থাকায় তার পক্ষে আসা সম্ভব হয়নি। তখনই মমতা অদিতিকে সাফ জানিয়ে দেন গানের অনুষ্ঠান রাতে রাখতে হবে। সকালে উপস্থিত হতে হবে বিধানসভায়। বিশেষ করে বিধানসভায় ভোট থাকলে তা কোনোভাবেই মিস করা যাবে না। তবে সঙ্গে অদিতির গানেরও তারিফ করেন মুখ্যমন্ত্রী। অদিতি ছট পুজোয় মেদিনীপুরে গিয়ে ভালো গান করে এসেছেন, সেই খবরও যে তার কাছে আছে তাও জানান।

এদিন প্রশাসনিক বৈঠকে বাকি বিধায়কদেরও বিধানসভায় উপস্থিতি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভায় বিএসএফ এর এক্তিয়ার বিরোধী প্রস্তাব আনে রাজ্য সরকার। কিন্তু সেদিন ভোটাভুটির সময় তৃণমূলের অনেক বিধায়কই উপস্থিত ছিলেন না। তৃণমূলের বিধায়ক সংখ্যা যেখানে ২১৭, সেখানে ভোট পড়ে ১১২টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউএনও অফিসে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, এখনো বহাল অভিযুক্ত

ইউএনও অফিসে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, এখনো বহাল অভিযুক্ত

২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

সাইকেলের পেছনে খবরের বোঝা, শাহ আলমের ৩৫ বছরের ছুটে চলা

সাইকেলের পেছনে খবরের বোঝা, শাহ আলমের ৩৫ বছরের ছুটে চলা

বিশেষ অতিথি না করায় ‘১৪৪ ধারা’ ঘোষণা, ছাত্রদল নেতাকে শোকজ

বিশেষ অতিথি না করায় ‘১৪৪ ধারা’ ঘোষণা, ছাত্রদল নেতাকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App