×

বিনোদন

ঢাকা কলেজ এখন রেসকোর্স ময়দান!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ০৩:৪৮ পিএম

ঢাকা কলেজ এখন রেসকোর্স ময়দান!

'বঙ্গবন্ধু' সিনেমার শুটিংয়ের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে মাঠটি

বর্তমানে বাংলাদেশে চলছে 'বঙ্গবন্ধু' সিনেমার শুটিং। কবিরপুর ফিল্ম সিটিসহ দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, হয়েছে এবং হবে এই সিনেমার শুটিং। মঙ্গলবার থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে রাজধানীর ঢাকা কলেজ মাঠে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খন্দকার।

তিনি বলেন, ‘ঢাকা কলেজের মাঠে ৭ মার্চের ভাষণের দৃশ্যধারণ করা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। সঙ্গে তার মেয়ে পিয়া বেনেগালও রয়েছেন। সোমবার পিয়ার সঙ্গে সিনেমার শুটিং নিয়ে অনেকক্ষণ কথা হলো। তারা কী করবেন, আমাদের পক্ষ থেকে কী করতে পারি, সেসব নিয়ে কথা হয়েছে।’

বিষয়টি নিয়ে সোমবার একটি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন সেলিম উল্লাহ; সঙ্গে পোস্ট করেছেন সিনেমার শুটিংয়ের প্রস্তুতির কিছু ছবি।

স্ট্যাটাসে ঢাকা কলেজের প্রিন্সিপ্যাল লেখেন, ‘আবারও ইতিহাসের অংশ হচ্ছে ঢাকা কলেজ। বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজিত বঙ্গবন্ধুর বায়োপিকের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ চিত্রায়িত হবে ঢাকা কলেজের ফুটবল মাঠে।’

তিনি আরও লেখেন, ‘শ্যাম বেনেগাল ও পিয়া বেনেগাল গত শুক্রবার মাঠ পরিদর্শন করেন। মাঠটি রেসকোর্স ময়দানের আদলে সাজানো হচ্ছে। মাটি দিয়ে মাঠের সবুজ ঘাস ঢেকে দেয়া হচ্ছে।’

তিনি জানান, সোমবার ভোর থেকে হাজারের অধিক লোকের অংশগ্রহণে চিত্রায়ণ শুরু হয়ে শুটিং চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ে শুরু হয় সিনেমার শুটিং। সেখানকার অংশ শেষ করে এখন বাংলাদেশে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ।

সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।

সিনেমাটির মুক্তির সম্ভাবনা রয়েছে ২০২২ সালের মার্চ মাসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

বিরোধীদলীয় নেতা সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App