×

বিনোদন

স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’য় মুগ্ধ দর্শক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ০৭:৪১ পিএম

স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’য় মুগ্ধ দর্শক

জাহিদ রিপন নির্দেশিত স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ নাটকের একটি দৃশ্য।

স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’য় মুগ্ধ দর্শক

নাটকের সংগঠন স্বপ্নদল শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল তাদের নিয়মিত প্রযোজনার নাটক ‘চিত্রাঙ্গদা’। এটি ছিল নাটকটির ৮৬তম মঞ্চায়ন। বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হলো। দর্শক মনে বরাবরের মতোই নাটকটি মুগ্ধতার আবেশ ছড়িয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’র গবেষণাগার নাট্যরীতিতে নাটকটির নির্দেশনায় ছিলেন জাহিদ রিপন।

মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান অবলম্বনে ১৮৯২-এ কাব্যনাট্যরপে এবং ১৯৩৬-এ নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন রবীন্দ্রনাথ। স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি নির্মিত হয়েছে কাব্যনাট্য পাণ্ডুলিপি অবলম্বনে।

মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা, অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। এবারে অর্জুন যথারীতি চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকেÑ অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, হ্যাপী, সুমাইয়া, সামাদ, ঊষা, জেবু, হাসান, আলী, বিপুল, মাধুরী, নিসর্গ, আঁচল, মাসুদ, আসিফ, মামুন, বিমল, রবিন, অনিন্দ্য প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বললেন কিয়ারা

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বললেন কিয়ারা

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

‘তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব’ -সাংবাদিকদের মারধরের পর যুবদল নেতার হুমকি

‘তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব’ -সাংবাদিকদের মারধরের পর যুবদল নেতার হুমকি

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App