×

বিনোদন

যাত্রা শুরু হলো ‘কোক স্টুডিও বাংলা’র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫০ এএম

যাত্রা শুরু হলো ‘কোক স্টুডিও বাংলা’র

কোক স্টুডিও বাংলা’র উদ্বোধনী অনুষ্ঠান

বাংলাদেশে পর্দা উন্মোচিত হলো মিউজিক্যাল ফ্র্যাঞ্চাইজি কোক স্টুডিও'র। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 'কোক স্টুডিও বাংলা'র যাত্রা শুরু হয়েছে।

এ সময় অর্ণব, তাহসান, মমতাজ, আঁখি আলমগীরসহ দেশের আরও বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রাচ্যনাটের বিশেষ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, 'ফেসবুকে অর্ণবের সঙ্গে গাউসুল আলম শাওনের একটি পোস্ট দেখে আমি সঙ্গে সঙ্গে তাদের স্টুডিওতে যাই। সেখানে গিয়ে মন্ত্রমুগ্ধের মতো তাহসান ও অর্ণবের সঙ্গীতায়োজন শুনি।'

তিনি আরো বলেন, 'কোক স্টুডিও বাংলা আমাদের এই ফেব্রুয়ারিকে সম্মানিত করেছে।’

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, এই ভাষার মাসে বিশ্বখ্যাত ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশে তাদের এ আয়োজনের পর্দা উন্মোচন করায় আয়োজকদের ধন্যবাদ।

বাংলাদেশে কোক স্টুডিওর সার্বিক ব্যবস্থাপনায় আছে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান গ্রে ঢাকা। এর ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন বলেন, 'আমরা ভারত ও পাকিস্তানে কোক স্টুডিও দেখেছি। কিন্তু এবার আমরা এর মধ্যে আমাদের মিষ্টি ভাষার গান করতে পারব।'

কোক স্টুডিও বাংলার গুরুদায়িত্ব পালন করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। এই স্টুডিওর থেকে প্রকাশিত সব গানের সঙ্গীত পরিচালনা তিনিই করবেন।

অর্ণব বলেন, 'কোকাকোলা ও গ্রে কে সহযোগিতা করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।'

'দারুণ কিছু উপহার দিতে গত ২ মাস ধরে অনেক সঙ্গীত শিল্পীদের সঙ্গে কাজ করেছি,' বলেন তিনি।

কোক স্টুডিও বাংলার উদ্বোধনী সিজন ফেব্রুয়ারির মাঝামাঝি প্রচারিত হবে। প্রথম সিজনে ১০টি গান থাকবে।

ইতোমধ্যে বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজ বেগম, পান্থ কানাই, দিলশাদ নাহার কণাসহ আরও অনেকে কয়েকটি গানের জন্য শুটিং করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App