×

জামায়াত

গোলাম পরওয়ার

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না

ছবি : সংগৃহীত

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে পালিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা, ভাঙচুর বা অস্থিতিশীলতা না করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের কর্মসূচি হবে নন-ভায়োলেন্ট, নিয়মতান্ত্রিক। অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা, ভাঙচুর এই জাতীয় কোনো চিন্তা বা কর্মসূচি আমাদের ১১ দলের মধ্যে নেই। আমাদের গোটা কর্মসূচি হবে শান্তিপূর্ণ।’

সরকার ও প্রশাসনের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসন, সিভিল সোসাইটি, ট্রাফিক, ইন্টেলিজেন্স এবং কর্মসূচির পথে থাকা প্রত্যেক জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা করেন তারা।

তিনি বলেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে ১১ দলের এই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে ব্যাহত করে, দেশকে অস্থিতিশীল করে ১১ দলকে বা জাতির কাছে কোনো ভুল মেসেজ দিতে চান, সাবোটাইজ করতে চান, তাদের কাছে বিনয়ের সঙ্গে আমরা এখন অনুরোধ করব, আপনারা এই অপরিণামদর্শী চিন্তা থেকে ফিরে থাকবেন।’

গোলাম পরওয়ার আরও বলেন, ‘আমরা যেহেতু কোনো বিশৃঙ্খলা চাই না, হতে দেব না, অহেতুক কেন আপনি পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল করে শান্ত দেশকে অশান্ত করে তুলবেন?’

তিনি জানান, ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলের এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই তাদের লক্ষ্য। কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়’

‘গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়’

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না

গোলাম পরওয়ার ১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক

আজই পে-স্কেলের গেজেট জারি?

আজই পে-স্কেলের গেজেট জারি?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App