×

বিনোদন

সরকারি অনুদানের ছবিতে মিষ্টি মারিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩২ পিএম

সরকারি অনুদানের ছবিতে মিষ্টি মারিয়া

মিষ্টি মারিয়া

সরকারি অনুদানের ছবিতে মিষ্টি মারিয়া

চলতি সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী মিষ্টি মারিয়া। তিনি বিজ্ঞাপনচিত্রে মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে অভিনয় করছেন। মারিয়া সম্প্রতি মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় 'টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা' ছবিতে কাজ শুরু করেছেন। এই ছবিতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ছবিটি সরকারি অনুদানে নির্মাণ করা হচ্ছে বলে জানান মিষ্টি মারিয়া।

এই ছবিটি প্রসঙ্গে মিষ্টি মারিয়া বলেন, বেশ ভালো কাজ হচ্ছে। প্রায় নব্বই বছর আগের সময়ের একটি চরিত্রে রূপদান করছি। ওই সময়ের শাড়ি, গয়না পরেছি। দারুণ অভিজ্ঞতা হচ্ছে। বিশেষ করে নির্মাতা গুলজার ভাই, সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ভাই, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট খলিল ভাই অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। এসব গুণী কলা-কুশলীর সঙ্গে কাজ করে মুগ্ধ হয়েছি।

তিনি আরও বলেন, ছবিতে বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর উঠে আসবে। আমার অভিনয়ের একটি অংশের শুটিং সম্পন্ন হয়েছে গাজীপুরের হোতাপাড়ায়। মার্চে পরবর্তী লটের কাজ হবে বলে নির্মাতা জানিয়েছেন।

জানা গেছে, 'টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা' ছবিতে আরও অভিনয় করেছেন দিব্য জ্যোতি, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, আমান রেজা, মাহা, বৃন্দাবন দাস প্রমুখ।

এদিকে মিষ্টি মারিয়া অভিনীত এফ জামান তাপসের 'বাসন্তী' ছবির কাজ প্রায় শেষের দিকে। এই ছবিটি নিয়ে তিনি বলেন, একটি সত্য ঘটনা অবলম্বনে ‘বাসন্তী’ ছবিটি নির্মাণ করা হচ্ছে। আর দুই দিনের শুটিং হলেই ছবিটির পুরো শুটিং শেষ হয়ে যাবে।

এদিকে তিনি নিয়মিত খণ্ড ও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। মিষ্টি মারিয়া জানান, আকাশ রঞ্জনের নির্দেশনায় ‘বউ শাশুড়ি’ ধারাবাহিকের শুটিং চলছে। এছাড়া আরও দুটো ধারাবাহিকের কাজ শীঘ্রই শুরু হবে।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় মিষ্টি মারিয়া অভিনীত আমিরুল ইসলামের পরিচালনায় ‘আলোয় ভুবন ভরা’ ও শহীদুল আলম সাচ্চু পরিচালিত ‘ভালোবাসার উত্তাপ’ ছবি দুটি চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। আর দ্বীন ইসলাম পরিচালিত 'চরিত্র' নামের একটি ছবিতে অভিনয় করেছেন মিষ্টি মারিয়া। ছবিটি মুক্তির প্রতীক্ষায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App