×

বিনোদন

পরী মনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২২, ০৩:০৭ পিএম

পরী মনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

পরী মনি। ছবি: ফেসবুক থেকে

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরী মনিসহ তার দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান প্রথমে সাক্ষ্য দেন। তার জবানবন্দি শেষে আসামি পরী মনি, দিপুু ও কবীরের পক্ষে জেরা করেন। দিপু ও কবীরের পক্ষে জেরা শেষ হলেও পরী মনির পক্ষে শেষ হয়নি। এই অবশিষ্ট জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

এদিকে আসামীদের মধ্যে পরী মনি অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য এদিন সময় চেয়ে আবেদন করেন। তবে আদালত সাক্ষ্যগ্রহণ করলে পরীমনির পক্ষে আইনজীবী সৌরভী হাজিরা দেন।

এর আগে গত ৫ জানুয়ারি আদালত অব্যাহতির আবেদন খারিজ করে আসামি পরী মনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। আর সাক্ষ্যগ্রহণের জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। তবে সাক্ষ্যগ্রহণের পরী মনি জ্বর-ঠাণ্ডায় অসুস্থ থাকায় আদালতে হাজির হতে না পারায় ও কোনো সাক্ষী আদালতে উপস্থিত না থাকায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আজকের দিনটি ধার্য করেন। গত ৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরী মনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

২০২১ সালের ৪ আগস্ট বিকেলে বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান শেষে পরী মনিসহ তিনজনকে দেশি বিদেশি মদের বোতল ও এলএসডি মাদকসহ আটক করা হয়। পরে বনানী থানায় র‍্যাব বাদী হয়ে পরী মনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

এ মামলায় পরী মনির প্রথম দফায় চারদিন, দ্বিতীয় দফায় দুইদিন ও তৃতীয় দফায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাকে কাশিমপুর কারাগারে নেয়া হয়। গ্রেপ্তারের ২৬ দিন পর ৩১ আগস্ট পরী মনিকে নারী, শারীরিক অসুস্থতা ও অভিনেত্রী এই তিনটি বিবেচনায় জামিন দেন আদালত। সে সময় থেকে পরি মনিসহ তার দুই সহযোগী জামিনে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App