×

বিনোদন

সিনেমা দেখার জন্য ছুটি পাবেন পুলিশ সদস্যরা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০১:১৬ পিএম

সিনেমা দেখার জন্য ছুটি পাবেন পুলিশ সদস্যরা!

দ্য কাশ্মীর ফাইলস

সিনেমা দেখার জন্য ছুটি পাবেন পুলিশ সদস্যরা!

বিজেপি শাসিত ৪ রাজ্যে করমুক্ত করা হয়েছে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’। সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই বক্সঅফিসে ভালো ব্যবসা করছে এই ছবি। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশী। প্রথম দিন থেকেই দর্শক প্রিয়তা পেয়েছে এই সিনেমাটি। এবার এই সিনেমা দেখার জন্য পুলিশকর্মীদের ছুটি ঘোষণা করল ভারতের মধ্যপ্রদেশ সরকার।

রবিবার মধ্যপ্রদেশেই এই সিনেমাটিকে করমুক্ত ঘোষণা করে রাজ্য সরকার। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এদিন সংবাদমাধ্যমকে জানায়, মধ্যপ্রদেশের পুলিশকর্মীরা ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা দেখার জন্য ছুটি পাবেন। ডি জি পুলিশ সুধীর সাক্সেনাকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ ছাড়াও মহারাষ্ট্র, গুজরাট ও হরিয়ানায় দ্য কাশ্মীর ফাইলস ইতিমধ্যেই করমুক্ত।

তৃতীয় দিনে এইসিনেমা ব্যবসা করেছে ১৫ কোটি টাকা, সব মিলিয়ে এ পর্যন্ত দ্য কাশ্মীর ফাইলস আয় করেছে ২৬.৫০ কোটি টাকা। নয়ের দশকে কাশ্মীরী পন্ডিতদের কাশ্মীর থেকে উৎখাত করার গল্পই উঠে এসেছে এই সিনেমার চিত্রনাট্যে। এই সিনেমাটিকে সাপোর্ট করেছে অক্ষয় কুমার,কঙ্গনা রানাওয়াত, পরিণীতি চোপড়া। খবর জি ২৪ঘণ্টার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App