×

বিনোদন

এবার অনলাইনে রাজ-পরীর 'গুণিন'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৪:৪০ পিএম

এবার অনলাইনে রাজ-পরীর 'গুণিন'

বৃহস্পতিবার রাত ৮টা থেকে দেশি প্ল্যাটফর্ম চরকিতে উপভোগ করা যাবে 'গুণিন'

এবার অনলাইনে রাজ-পরীর 'গুণিন'

প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় সপ্তাহ শেষে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ আসছে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে। এরআগে গত ১১ মার্চ পরী মনি- শরিফুল রাজ জুটির সিনেমাটি দেশজুড়ে ২০টি সিনেমা হলে মুক্তি পায়।

এবার বৃহস্পতিবার ২৪ মার্চ রাত ৮টা থেকে দেশি প্ল্যাটফর্ম চরকিতে ‘গুণিন’ উপভোগ করা যাবে বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা।

এ প্রসঙ্গে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘যেমনটা প্রথম থেকে বলা হয়েছিল সিনেমা হলের পর চরকিতে মুক্তি পাবে ‘গুণিন’, তেমনটাই হচ্ছে।’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। এর গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব! তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।

সিনেমাটির প্রধান দুটি চরিত্র রমিজ ও রাবেয়ার চরিত্রে দেখা যাবে রাজ ও পরী মনিকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App