×

বিনোদন

হেঁটে যেতেন অডিশনে, জুটত না খাবার: ‘দ্য কাশ্মীর ফাইলস’ তারকার জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১১:১৮ এএম

হেঁটে যেতেন অডিশনে, জুটত না খাবার: ‘দ্য কাশ্মীর ফাইলস’ তারকার জীবন

দর্শন কুমার

হেঁটে যেতেন অডিশনে, জুটত না খাবার: ‘দ্য কাশ্মীর ফাইলস’ তারকার জীবন

বক্স অফিসে শোরগোল তৈরি করেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। এতে অভিনয় করে সাড়া জাগিয়েছেন অভিনেতা দর্শন কুমার। ২০০১ সালে ‘মুঝে কুছ কহনা হ্যায়’ ছবিতে একটি ছোট্ট চরিত্রের সঙ্গে বলিউড যাত্রা শুরু হয়েছিল অভিনেতার, তবে পরিচিতি পেতে অপেক্ষা করতে হয় প্রায় দেড় দশক। ২০১৪ সালে প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে ‘মেরি কম’ ছবিতে অভিনয় করে সবার নজর কাড়েন দর্শন। খবর হিন্দুস্তান টাইমস।

সম্প্রতি এক সাক্ষাত্কারে অতীতের দিনগুলো ফিরে দেখলেন দর্শন, তার কথায় এই জার্নিটা কোনও ‘রোলার-কোস্টার রাইডের চেয়ে কম নয়’। ক্যারিয়ারের শুরুর দিকের স্ট্রাগলের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘মুম্বাইয়ের নানা প্রান্তে অডিশন দিতাম। সেখানে ফর্ম্যাল পোশাকে যেতে হত। ভালো জুতো কেনার টাকা ছিল না, তাই ফুটপাত থেকে ২০০-৩০০ টাকার জুতো কিনতাম। আমি হেঁটে হেঁটে অডিশন দিতে যেতম, বাস ভাড়ার টাকা ছিল না, সেই টাকায় পার্লে-জি বিস্কুটের প্যাকেট কিনে খেতাম। চা পেলে ঠিক আছে, নয়ত ওই বিস্কুটের প্যাকেট আর পানি খেয়ে আমাকে সারাটা দিন কাটাতে হত’।

দর্শন আরো বলেন, এক স্পর্শকাতর ঘটনার কথা। একবার অডিশন দিয়ে ফেরার পথে জুতো ছিঁড়ে গিয়েছিল, রাতের আধারে সেই ছেঁড়া জুতো হাতে নিয়ে পাঁচ কিলোমিটার পথ হেঁটে ফিরেছিলাম। বেশির ভাগ রাতেই খালি পেটেই ঘুমাতে হতো, কারণ বাইরে কিছু কিনে খাওয়ার মতো টাকা পকেটে থাকত না। ‘মেরি কম’-এর পর থেকে ধীরে ধীরে দর্শনের ভাগ্যের চাকা ঘুরতে থাকে। এরপর এনএইচ ১০, সর্বজিতের মতো ছবি, আশ্রম, দ্য ফ্যামিলিম্যানের মতো ওয়েব সিরিজে দেখা মিলেছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App