×

বিনোদন

কি নিয়ে রাজামৌলির ওপর চটলেন আলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০২:৪৯ পিএম

কি নিয়ে রাজামৌলির ওপর চটলেন আলিয়া

মাত্র তিন দিনেই ৫০০ কোটির ব্যবসা করে নিয়েছে এস এস রাজামৌলির ছবি ‘আরআরআর’। কিন্তু এই সাফল্যের মাঝেই দানা বেঁধেছে বিতর্ক। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, পরিচালকের ওপর চটেছেন আলিয়া ভাট। ছবিতে তার খুব কম সংখ্যক দৃশ্য রাখায় নাকি ‘সীতা’ বেশ চটেছেন। শোনা যাচ্ছে, ইনস্টাগ্রামে রাজামৌলিকে ‘আনফলো’ করেছেন আলিয়া। মুছে দিয়েছেন তার সঙ্গে তোলা ছবি।

‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র সুবাদে আলিয়া এখন ২০০ কোটির ক্লাবের সদস্য। শোনা যায়, রাজামৌলির ছবিতে ২০ মিনিটেরও কম সময়ের জন্য দর কষেছিলেন নয় কোটি। তবে আচমকাই কেন চটলেন তিনি? খবর আনন্দবাজার পত্রিকার।

আলিয়ার এক ঘনিষ্ঠের দাবি, এ সবই আসলে রটনা। রাজামৌলির সঙ্গে আলিয়ার সম্পর্কে কোনো চিড় বা ফাটল ধরেনি। সেই ব্যক্তির কথায়, “আলিয়া রাজামৌলিকে খুবই সম্মান করে। কাজ করতে করতে ছবির সব শিল্পীর সঙ্গেই ওর সুসম্পর্ক গড়ে উঠেছিল। আলিয়া মোটেই ছবি নিয়ে অখুশি নয়। ও রাজামৌলিকে কখনও ইনস্টাগ্রামে ফলো করেনি। তাই আনফলো করার প্রশ্ন ওঠে না। ‘আরআরআর’-এর প্রচারের সব পোস্ট ও সরিয়ে দিয়েছে। সব ছবির ক্ষেত্রেই এটা ও করে থাকে।”

ওই ব্যক্তি জানিয়েছেন, ছবিতে আলিয়ার অভিনয় খুবই প্রশংসা পেয়েছে। এমনকি জুনিয়র এনটিআরের সঙ্গে তার একটি দৃশ্য নাকি পছন্দ হয়েছে অনেকের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App