×

বিনোদন

ইফতার পার্টিতে সালমান-শাহরুখের ‘ট্যুইনিং’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১১:১০ এএম

ইফতার পার্টিতে সালমান-শাহরুখের ‘ট্যুইনিং’

রবিবার মুম্বাইয়ে ইফতার পার্টিতে ‘ট্যুইনিং’ করে আসেন শাহরুখ খান ও সালমান খান

ইফতার পার্টিতে সালমান-শাহরুখের ‘ট্যুইনিং’

দীর্ঘ দিন ধরে বলিউড অভিনেতা সালমান খান ও শাহরুখ খানের মুখ দেখাদেখি বন্ধ ছিল। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে ঘটা তুচ্ছ একটি ঘটনা থেকে শুরু মনোমালিন্য শুরু হয় তাদের। আর এর জের ধরেই ভারতীয় সিনেমার করণ-অর্জুনের সম্পর্কে চিড় ধরে। অবশেষে সব দূরত্ব ভুলে ২০১৪ সালে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে সালমান খানকে বুকে টেনে নিয়েছিলেন শাহরুখ খান। যে ছবি আজও গাঁথা রয়েছে দুই তারকার ভক্তদের হৃদয়ে। রবিবার আবারও বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে হাজির হন বলিউডের দুই তারকা। এ পার্টিতে তারা দুজনেই ‘ট্যুইনিং’ অর্থাৎ একই রঙের পোশাক পরে আসেন। খবর হিন্দুস্তান টাইমসের।

করোনার জেরে দুই বছর বন্ধ থাকার পর চলতি বছর ফের একবার মহারাষ্ট্রের সাবেক বিধায়ক বাবা সিদ্দিকী গ্র্যান্ড ইফতার পার্টির আয়োজন করেছিলেন। আর সেখানে হাজির হন সালমান খান, শাহরুখ খান, হিনা খান, এশা গুপ্তাসহ আরও অনেকে। এসময় কালো রঙের শার্ট ও ব্লু ডেনিমে ইফতার পার্টিতে হাজির হন সালমান। অন্যদিকে কালো পাঠানি স্যুটে পার্টির শোভা বাড়ালেন কিং খান। শনিবার রাতে রণবীর-আলিয়ার রিসেপশনেও সালমানের সঙ্গে দেখা করেননি শাহরুখ খান। এবার অবশ্য তেমনটি ঘটল না, রীতিমতো ‘সালাম’ ঠুকতে দেখা গেছে বলিউডের এই বাদশাকে।

ইফতার পার্টিতে গ্ল্যামারের কোনো কমতি ছিল না। শিল্পা শেট্টি, তামান্না ভাটিয়া, জারিন খানদের মতো বলিউড তারকারা পার্টিতে হাজির হয়েছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য হলো, টলিউড তারকা ঋতাভরী চক্রবর্তীও মুম্বইয়ের তাজ ল্যান্ড অ্যান্ডসে আয়োজিত এ ইফতার পার্টিতে গেছিলেন।

এদিন ছোট পর্দার এক ঝাঁক তারকাও পৌঁছেছিলেন বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে। রশমি দেশাই, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, ঊবর্শী ঢোলাকিয়ারাও অংশ নেন এই জশন-এ। তবে নিঃসন্দেহে পার্টির মধ্যমণি ছিলেন সালমান-শাহরুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App