×

এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে’

ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে কটাক্ষ করে তিনি প্রশ্ন করেছেন, মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই বাসা থেকে অফিস করছে?

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘দুই থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা, এমপির বাসায় আগুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’

গত ১৮ ও ১৯ নভেম্বর গোপালগঞ্জ-২ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাসভবন এবং একই ভবনে অবস্থিত আরাফ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে দফায় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে আতঙ্কিত হয়ে রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যান।

এ ছাড়া ১৯ নভেম্বর কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। একই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি চলাকালে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানায় থাকা অন্তত ২০টি গাড়ি পুড়ে যায়।

অন্যদিকে, নড়াইলে হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন। এসব ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জসহ দেশের সাতটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৬ প্লাটুন সদস্য এবং আনসার সদস্য মোতায়েন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে’

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে’

রামুতে ট্রেন-অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের শিশুসহ নিহত ৪

রামুতে ট্রেন-অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের শিশুসহ নিহত ৪

কারাগারে ২৯ ডেপুটি জেলার নিয়োগ, বিদেশি নাগরিককে বিয়ে করলে বাতিল

কারাগারে ২৯ ডেপুটি জেলার নিয়োগ, বিদেশি নাগরিককে বিয়ে করলে বাতিল

সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ

সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App