×

বিনোদন

রবীন্দ্র সঙ্গীত গেয়ে ক্ষোভের মুখে হিরো আলম, বললেন শখে গেয়েছি!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২২, ১১:৩৭ এএম

রবীন্দ্র সঙ্গীত গেয়ে ক্ষোভের মুখে হিরো আলম, বললেন শখে গেয়েছি!

সামাজিক যোগাযোগ মাধ্যম তারকা হিরো আলম

রবীন্দ্র সঙ্গীত গেয়ে ক্ষোভের মুখে হিরো আলম, বললেন শখে গেয়েছি!

বেসুরো গলায় একের পর এক গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠার পর এবার রবীন্দ্র সঙ্গীত গেয়ে অন্য সঙ্গীতশিল্পীদের ক্ষোভের মুখে পড়েছেন হিরো আলম। সম্প্রতি ‘আমারও পরানো যাহা চায়’ রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছেন তিনি। এই গান প্রকাশের পর থেকেই তুমুল সমালোচিত হচ্ছেন তিনি।

সঙ্গীতশিল্পী বেলাল খান এ বিষয়ে বলেন, তার এসব মানহীন কনটেন্টে মোটেও দেশ-জাতির কোনো উপকার নেই ও এগুলো যেহেতু সে এখন নিয়মিত বাণিজ্যিকভাবে করে যাচ্ছে, তাই আমাদের উচিত হিরো আলমের সবকিছুই এড়িয়ে যাওয়া। খবর হিন্দুস্তান টাইমসের।

এদিকে কেউ কেউ হিরো আলমের নামে মামলা করার হুমকিও দিয়েছেন।

এ বিষয়ে যদিও হিরো আলম মন্তব্য করেছেন, ‘আমি অনেক গান গেয়েছি। কিন্তু রবীন্দ্র সঙ্গীত গাইনি। আপনারা যেটা দেখছেন, সেটা তো অল্প একটু গেয়েছি। একটা পিকনিকে গেছিলাম, সেখানে গাইছি। এভাবে রবীন্দ্রসঙ্গীত গাইলে তো আমার নামে মামলা হয়ে যাবে। আমি রবীন্দ্রসঙ্গীত গাইবো না।

যে গানটি ভাইরাল হয়েছে সেটা কোনো অফিসিয়াল গান নয় বলেও দাবি করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই তারকার ভাষ্য, আমি কেকেকে স্মরণ করে একটা গান গেয়েছি। কাল রাতেই সেই গান প্রকাশ হয়েছে। আপনারা সেটা শুনতে পারেন। যে রবীন্দ্র সঙ্গীত ভাইরাল হয়েছে সেটা আমি শখ করে গেয়েছি, ওটা অফিশিয়াল নয়।

https://youtu.be/_3fExJwF6pk

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App