×

বিনোদন

সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন ফারুকী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩২ পিএম

সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন ফারুকী

সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী

সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন ফারুকী

সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমায় বিশেষ অবদানের জন্য শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৩তম আসরে তাকে এই সম্মাননা দেয়া হয়। সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই খবরটি জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

ফারুকী লিখেছেন, শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালকে ধন্যবাদ আমাকে এবছরের সাউথ এশিয়ান ফিল্ম পুরস্কার দেয়ার জন্য। জেনে ভালো লাগছে যে অতীতে এই পুরস্কার আমার পছন্দের মানুষরা অর্জন করেছিলেন। সম্মানিত বোধ করছি। মনে হয় আমার যাত্রা কেবল শুরু হয়েছে এবং আরও অনেক দূর যেতে হবে।

গত ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে এবারের শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। ওপেনিং নাইটে দেখানো হয়েছে অনুরুদ্ধ রায় চৌধুরীর সিনেমা লস্ট। উৎসবে স্বাধীন ধারার নির্বাচিত ৮০টি সিনেমা, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি দেখানো হবে। রবিবার (২৫ সেপ্টেম্বর) এই উৎসবের পর্দা নামবে। শেষ দিন জানানো হবে সেরা ফিচার, সেরা শর্ট ও সেরা ডকুমেন্টারি কোনগুলো নির্বাচিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App